অনলাইন বিল পরিশোধের ধাপসমূহ
ধাপ-১: আপনার আইডিতে দেওয়া মোবাইল নম্বরটি টাইপ করার পর নিচের কালো রঙের 'Login' বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন।
ধাপ-২: পেমেন্ট মেথড সিলেক্ট: নিচে থাকা 'Pay With...' ড্রপডাউন বক্সে ক্লিক করুন
ধাপ-৩: 'Pay With' আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম (বিকাশ) সিলেক্ট করুন। 'PAY NOW' বাটনে ক্লিক করে পেমেন্টের পরের ধাপে এগিয়ে যান।
ধাপ-৪: বক্সে আপনার বিকাশ নম্বরটি টাইপ করুন। নিশ্চিত করুন: নম্বরটি সঠিক আছে কি না যাচাই করে নিচের 'Confirm' বাটনে ক্লিক করুন।
ধাপ-৫: আপনার বিকাশ নম্বরটিতে একটি এসএমএস যাবে, সেই কোডটি ফাঁকা বক্সে সঠিকভাবে লিখুন। কোডটি বসানো হলে নিচের 'Confirm' বাটনে ক্লিক করুন।
ধাপ-৬: আপনার বিকাশ অ্যাকাউন্টের গোপন পিন নম্বরটি বক্সে টাইপ করুন। পিন নম্বর দেওয়া হয়ে গেলে নিচের 'Confirm' বাটনে ক্লিক করুন
ধাপ-৭: পিন দেওয়ার পর এই স্ক্রিনটি আসবে যেখানে "Verification Successful" লেখা থাকবে। এর অর্থ আপনার পেমেন্টটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে।